গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কবীর সুমন - The News Lion

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কবীর সুমন

 


দি নিউজ লায়ন;   গুরুতর অসুস্থ দুই বাংলার জনপ্রিয় শিল্পী কবীর সুমন। সোমবার ভোরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্বাসকষ্টের সঙ্গে জ্বর রয়েছে কবীর সুমনের। তাকে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে। তাঁর চিকিৎসা করছেন এস এস কে এম হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার সৌমিত্র ঘোষ।


 হাসপাতাল সূত্রে খবর, ভর্তির সময় সুমনের শরীরে অক্সিজেনের মাত্রা ছিল ৯০। এই মুহূর্তে অক্সিজেন ও ওষুধ দিতে হচ্ছে তাকে। তার কোভিড পরীক্ষাও করা হয়েছে। যদিও এখনও রিপোর্ট আসেনি। এ ছাড়া তার বুকের এক্স-রে, স্ক্যান ও রক্তপরীক্ষা করা হবে। কোভিড কিনা জানতে আর টি সি আর পরীক্ষা হয়েছে। রিপোর্ট এখন ও আসেনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.